শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে পরিবেশ দিবস পালিত   

বিশ্ব পরিবেশ দিবস গাইবান্ধার সাদুল্লাপুরে পালিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও উদ্যোগ ফাউন্ডেশন। এসময় ২ শতাধিক নারী ও শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে সোমবার (৫ জুন) দুপুরে সাদুল্লাপুর শহরতলীস্থ ফ্রেন্ডস এ.বি.আর.এস শিবরাম আদর্শ বিদ্যাপীঠ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মতিউল আলম, ফাউন্ডেশনটির সহকারী পরিচালক মহিরুল ইসলাম তুষার, অধ্যক্ষ আমিনুল ইসলাম বুলবুল, সহকারী অধ্যক্ষ নূরুন্নবী বাদশা, উপজেলা ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, নজরুল ইসলাম, আতোয়ার রহমান প্রমুখ।

উদ্যোগ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান খন্দকার বলেন, পরিবেশ রক্ষার্থে সবাইকে সচেতন হতে হবে। আমরা যেখানে-সেখানে ময়লা আবর্জনা ফেলবনা। আর গাছ আমাদের অক্সিজেন ও পরিবেশ বাঁচায়। তাই অপ্রয়োজনে গাছ নিধন করা মোটেও ঠিক না। সবার প্রয়োজনে বৃক্ষরোপন অব্যাহত রাখা দরকার।

জনপ্রিয়

সাদুল্লাপুরে পরিবেশ দিবস পালিত   

প্রকাশের সময়: ০৫:২৫:০৪ অপরাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩