সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের ১৮৬ জন প্রান্তিক কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে। তাদের ফসল ক্ষেতে পোকামাকড় দমনে এসব মেশিন বিতরণ করা হয়।
সোমবার (১২ জুন) দুপুরে জামালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে মেশিনগুলো বিতরণ করেন পরিষদটির চেয়ারম্যান জাহিদ হাসান শুভ (কাওছার মন্ডল)। তিনি প্রত্যেক কৃষককে একটি করে স্প্রে মেশিন প্রদান করেন।
এসময় ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান শুভ বলেন- বর্তমান সময়ে উষ্ণ আবহাওয়া ও প্রচণ্ড গরমের কারণে শাক-সবজী, ফলমূলসহ বিভিন্ন ফসলে পোকামাকড় উপদ্রুব বেড়েছে। অনেকে স্প্রে মেশিনের অভাবে কীটনাশক ব্যবহার করতে পারেন না। এতে ফসল উৎপাদন অনেকটা কম হয়। তাই কৃষকের ক্ষতি কথা চিন্তা করেই এই স্প্রে মেশিন বিতরণ করছি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, জামালপুর ইউনিয়ন পরিষদ সদস্য আমিনুর রহমান, আবুল কালাম আজাদ, ইয়াছিন আলী, নুরুন্নবী সরকার, সাইদুল ইসলাম, আল আমিন সরকার, মহিলা সদস্যা রিক্তা বেগম, শাপলা বেগম, সেরজিনা বেগম, ইউপি সচিব সৈয়দ আফলাক হোসেন সেন্টু, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আবু সাঈদ আকন্দ প্রমুখ।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















