বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে রঙ-ফ্লেভার দিয়ে পটল মিষ্টি তৈরী, ৩০ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর শহরের প্রানকেন্দ্রে অবস্থিত শেখ দই ঘর নামের একটি প্রতিষ্ঠানে রঙ-ফ্লেভার ব্যবহার করে পটল মিষ্টি তৈরী করে আসছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এরই মধ্যে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয় ও গাইবান্ধা জেলা কার্যালয় । এসময় ওই প্রতিষ্ঠানের মালিক জরিফ শেখকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১২ জুন) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাদুল্লাপুর বাজারে অবস্থিত আরও দুই প্রতিষ্ঠানের ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ প্রতিষ্ঠানের মধ্যে- সাদুল্লাপুর মিষ্টান্ন ভাণ্ডারকে তাদের উৎপাদিত খাদ্যপণ্যে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, খুচরা মূল্য ইত্যাদি না থাকায় ১৫ হাজার টাকা এবং নিরিবিলি হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজাহারুল ইসলাম, সহকারী পরিচালক বোরহান উদ্দিন, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোস্তাফিজুর রহমান এই অভিযান পরিচালনা, সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপদ খাদ্য পরিদর্শক গোলাম রব্বানী এই অভিযান পরিচালনা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক আজাহারুল ইসলাম বলেন, ওই তিন প্রতিষ্ঠানে সর্বমোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান চলমান থাকবে।

জনপ্রিয়

সাদুল্লাপুরে রঙ-ফ্লেভার দিয়ে পটল মিষ্টি তৈরী, ৩০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৮:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ১২ জুন ২০২৩