শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ডিস লাইন মেরামতের কথা বলে ঘরের টাকা ও স্বর্ণালংকার চুরি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক বাড়িতে ডিস লাইন মেরামতের কথা বলে  সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। ঘরের আলমারীর তালা ভেঙে  নগদ টাকা ও স্বর্ণালংকার চুরির অভিযোগে সজিব মিয়া (১৯) নামের এক চোরকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ জুন) দুপুরে উপজেলার খোর্দ্দকোমরপুর গাছুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকৃত সজিব মিয়া ধাপেরহাট ইউনিয়নের বোয়ালীদহ গ্রামের খাদেম আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার (১৩ জুন) দুপুরের দিকে উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের ভাতগ্রাম গাছুপাড়ার বিদেশ প্রবাসী মোরশেদুল ইসলামের বাড়িতে লোক না থাকার সুবাদে সংঘবদ্ধ চোরের দল ওই বাড়িতে প্রবেশ করে। এসময় বাড়িতে থাকা একটি শিশু সন্তান তাদের জিজ্ঞেস করলে তারা বলে যে, আমরা তোমাদের বাড়ির ডিস লাইন ঠিক করা জন্য এসেছি। এরপর কৌশলে শিশুটিকে আড়াল করে ঘরের আলমারীর তালা ভেঙে নগদ ১৯ হাজার ৫০০ টাকাসহ স্বর্ণের ৩ জোড়া কানের দুল ও গলার একটি চেইন চুরি করে লাপাত্তা দেয়। পরবর্তী মোরশেদুল ইসলামের স্ত্রী মোমিনা বেগম বাড়িতে এসে এই চুরি চিত্র দেখতে পায়। এরপর চোর সন্ধানের একপর্যায়ে সজিবকে সনাক্ত করা হয়। এ বিষয়টির খবর পেয়ে বুধবার দুপুরে ওইস্থান থেকে তাকে আটক করে পুলিশ।

এ তথ্য নিশ্চিত করেছেন ভাতগ্রাম ইউনিয়ন পরিষদ (ইউপি) ৫নং ওয়ার্ড সদস্য সাইফুল ইসলাম। তিনি বলেন, চুরি যাওয়া স্বর্ণালংকারগুলো সজিবের কাছ থেকে ভুক্তভোগি মোমিনা বেগম উদ্ধার করেছেন। তবে নগদ টাকা পাওয়া যায়নি।

ওই পরিষদের চেয়ারম্যান মাহাফুজার রহমান মাফু জানান, ঘটনাটি লোকমুখে শুনেছেন তিনি। বিষয়টি সাইফুল মেম্বর ভালো জানেন।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহাবুব আলম বলেন, ওই চুরির অভিযোগে সজিব মিয়া নামের এক যুবককে আটক করা হয়েছে। আগামীকাল ধৃতকে আদালতে পাঠানো হবে।

জনপ্রিয়

ডিস লাইন মেরামতের কথা বলে ঘরের টাকা ও স্বর্ণালংকার চুরি

প্রকাশের সময়: ০৭:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৪ জুন ২০২৩