দিনাজপুরের চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিকুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনাটি ২২ জুন বিকাল পৌঁণে ৩টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের নান্দেড়াই গ্রামের সূখীপীর বানিয়াপাড়ায় ঘটেছে। নিহত যুবক ওই পাড়ার মৃত ওয়াহেদ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রফিকুল ইসলামের স্ত্রী তাদের ব্যবহৃত মাটিরঘর মোছার সময় তার স্বামী জমিতে আমনধানের চারা লাগানো শেষে বাড়িতে আসলে তার স্ত্রীর কথায় বিদ্যুতিক লাইনের কেবল (তার) ঠিক করার জন্য ঘরে ঢুকে। বিদ্যুতিক লাইনের কেবল (তার) ঠিক করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এসময় স্থানীয় লোকজন তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সুরতহাল করে আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















