বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ৪

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেছে ডিবি পুলিশ। এসময় ৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৬৪ পিস নেশা জাতিয় ট্যাপেন্ডাডোল ট্যাবলেট জব্দ করা হয়। একই সঙ্গে ৪ মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৪ জুন) বিকেলে গাইবান্ধা গোয়েন্দা পুলিশ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- আরিফুল ইসলাম আরিফ (২৫), মেহেদী হাসান (২২), সাহারুল ইসলাম (৩৬) ও সৌরভ মোহন্ত শুভ (৩০)।

পুলিশ জানায়, শুক্রবার (২৩ জুন) গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়ন পরিষদের উত্তরে তিন রাস্তার মোড় সংলগ্ন অভিযান পরিচালনা করা হয়। এসময় কামদিয়া-রাজা বিরাট পাকা রাস্তার উপর ধৃত আরিফুল ইসলাম আরিফ ও মেহেদী হাসানকে মোটরসাইকেলসহ আটক করে দেহ তল্লাশীকালে উভয়ের প্যান্টের পকেট থেকে ২০ পিস করে মোট ৪০ পিসট্যাপেন্ডাডোল ট্যাবলেট ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।পরে তাদের তথ্যমতে বাগদা কাটা ফার্ম ভেড়ভেড়ি বিলের উপর সাহারুল ইসলামকে তল্লাশী করে তার পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে একটি সাদা রঙের পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৪ পিস ট্যাপেন্ডাডোল ট্যাবলেট জব্দ করা হয়েছে।

অপরদিকে, শুক্রবার (২৩ জুন) রাতে গোবিন্দগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের বিলাস মোহন্তের বাড়ি পশ্চিম পাশে কাঁচা রাস্তার উপর করে দলটি। এতে ধৃত সৌরভ মোহন্ত  শুভর পরিহিত ট্রাউজারের ডান পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ওসি মোখলেছুর রহমান বলেন, আজ শনিবার গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা।

জনপ্রিয়

গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য জব্দ, গ্রেফতার ৪

প্রকাশের সময়: ০৪:৩৪:০৯ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩