গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শাহাদত হোসেন (২৪) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই অভিযোগ তার চাচাতো ভাইদের বিরুদ্ধে।
শনিবার (২৪ জুন) সকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহাদত হোসেন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
খোঁজ নিয়ে জানা যায়, শাহাদত হোসেনের বাবা আব্দুল জলিলকে জমি লিখে দেন তার দাদি। কিন্তু তার চাচাকে জমি লিখে না দেওয়ায় শনিবার সকালে চাচা ও চাচাতো ভাইদের সঙ্গে বাকবিদন্ডা হয়। এরই একপর্যায়ে চাচা ও চাচাতো ভাই জাহিদুল ইসলাম, পলাশ ও জাহাঙ্গীর আলমসহ কয়েকজন শাহাদত হোসেনকে পিটিয়ে হত্যা করে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল বলেন, ওইস্থান থেকে শাহাদত হোসেন নামের এক যুবকের মরদহ উদ্ধার করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধে এ ঘটনাটি ঘটে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















