শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাঘাটায় ভিজিএফ’র ১১ বস্তা চাল পাচার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ভিজিএফ এর ১১ বস্তা চাল সাঘাটার বোনারপাড়ায় কালোবাজারে বিক্রিকালে জনতার হাতে আটকের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (২৫ জুন) সকালে সাঘাটা উপজেলা পরিষদ চত্ত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে প্লেকার্ড হাতে নিয়ে ভিজিএফ চাল চোরের বিচার দাবি শ্লোগানে মুখরিত করে তোলে উপজেলা পরিষদ চত্ত্বর।

উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমানের সভাপতিত্বে উক্ত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ালীগের সাবেক সহ-সভাপতি মোসলেম উদ্দিন বাবলু, ওয়াকার্স পার্টির মাসুদুর রহমান প্রধান মাসুদ, সাইফুল ইসলাম জাহিদ মাহবুব ডালিম, নূর আলম, এস.এইচ.এম শাহজাহান পলাশ, ওয়াকার্স পার্টির আজাদুল ইসলাম প্রমূখ।

বক্তারা বলেন, গত ২১ জুন উপজেলার ১০নং বোনারপাড়া পরিষদের চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন কর্তৃক ভিজিএফ’র ১০ কেজি করে ১১ বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় জনতার কাছে আটক হয়। ওইদিন ইউএনও চালগুলো জব্দ করেন। পরবর্তী এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়া হয়নি। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে তাদের শাস্তির দাবি করছি। অন্যথায় আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে বোনারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান নাছিরুল আলম স্বপন বলেন, যখন চাল জব্দের ঘটনা, তখন আমি স্কুল মাঠে চাল বিতরণ করছিলাম। ঘটনাটি শোনার পর আমারা চাল দেওয়া শেষ করে ওখানে  গিয়ে  দেখি এবং শুনি। তখন কেউ  বলতে পরেনি ওই চালগুলো  আমাদের পরিষদের। এটা একটি ষড়যন্ত্র মাত্র।

জনপ্রিয়

সাঘাটায় ভিজিএফ’র ১১ বস্তা চাল পাচার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি

প্রকাশের সময়: ০৬:৩৮:০৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩