শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৪৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী মাঠহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ উঠেছে। এই অভিযোগ প্রমানিত হওয়া দুই আদায়কারীর ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৬ জুন) বিকেলে ওই পশুর হাটে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন এই অর্থদণ্ড দেন।

খোঁজ নিয়ে জানা যায়, মাঠেরহাটে গরু, ছাগল, ভেড়াসহ অন্যান্য গবাদী পশুর ক্ষেত্রে সরকার নির্ধারিত টোলের অতিরিক্ত টোল আদায় করা হচ্ছিল। এই বিষয়ে অভিযান পরিচালনা করে প্রশাসন।  এসময় টোল আদায়ের সঙ্গে জড়িত ব্যক্তিরা প্রতিটি গরুর ক্ষেত্রে টোল আদায় করছে সরকার নির্ধারিত টোলের চেয়ে অনেক বেশি। যার ফলে টোল আদায়কারী দুইজনের ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সহকারি কমিশনার (ভূ’মি) এসএম ফয়েজ উদ্দিন বলেন আসন্ন ইদুল আজহাকে ঘিরে উপজেলার যেখানে যেখানে পশুর হাট বসবে আর সেই হাটগুলোতে যদি অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ পাওয়া যায় তাহলে সেইসব হাটগুলোতেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।

জনপ্রিয়

পশুর হাটে অতিরিক্ত টোল আদায়, ৪৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়: ০৯:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ জুন ২০২৩