গাইবান্ধা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৫ জন দুস্থ নারী-পুরুষের মাঝে শিশুকভ্যান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ২০ জনের ১ লাখ ৮৫ হাজার টাকার চেক তুলে দেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
মঙ্গলবার (২৭ জুন ) দুপুরে গাইবান্ধা সদর উপজেলা পরিষদ হলরুমে চেক ও মিশুকভ্যান বিতরণে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফুল আল।
এসময় পলাশপাড়ার রেবেকা সুলতানা নামের এক সুবিধাভোগি বলেন, আমার পরিবারে তেমন কোন আয়-উপার্জন নেই। মাঝে মধ্যে অন্যের বাসায় শ্রম বিক্রি করে খুব কষ্টে দিনাপতিপাত করতাম। আজ একটি মিশুকভ্যান পেয়ে আমি আনন্দিত। এই গাড়িটি ভাড়া দিয়ে আমার রোগারের পথ সৃষ্টি হলো।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাইবান্ধা পৌর মেয়র মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ঝিলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউসুফ জোয়াদ্দার, সাবেক সভাপতি আসিফ সরকার, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়হান সরকার, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















