শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অর্থদণ্ড

পলাশবাড়ী উপজেলায় অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ জুন) স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কেশবপুর ব্রিজের বাঁধ সংলগ্ন অবৈধভাবে মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন উপজেলা  সহকারি কমিশনার (ভূমি) ও  ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিস্ট্রেট এসএম ফয়েজ উদ্দিন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরে একটি মহল অবৈধভাবে মাটি উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন। এমন অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্তকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, উপজেলার কোথাও অবৈধ উপায়ে খনন যন্ত্রের সাহায্যে মাটি বা বালু উত্তোলন করে কেউ বিক্রি করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।

জনপ্রিয়

অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে অর্থদণ্ড

প্রকাশের সময়: ১০:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩