লালমনিরহাটের পঞ্চগ্রামে মোঘল আমলে নির্মিত ঐতিহাসিক মন্ডলপাড়া জামে মসজিদের ১ম তলা ছাদ ঢালাই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জুন) সকালে লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের মন্ডলপাড়া জামে মসজিদের আয়োজনে মসজিদের ১ম তলা ছাদ ঢালাই কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ লালমনিরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান।
মন্ডলপাড়া জামে মসজিদের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম মন্ডল-এঁর সভাপতিত্বে মন্ডলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল-এঁর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ জাহিদ হাসান লিমন, লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুজ্জামান সুজন, পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক বসুনিয়া, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব আলমগীর চৌধুরী।
ছাদ ঢালাই কাজের উদ্বোধনের আগে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মন্ডলপাড়া জামে মসজিদের খতিব মোঃ মতিউর রহমান। এ সময় মন্ডলপাড়া জামে মসজিদ পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত শেষে মসজিদের পক্ষ থেকে তোবারক বিতরণ করা হয়।
প্রধান অতিথি অ্যাড. মতিয়ার রহমান বলেন, মসজিদের উন্নয়ন কাজে অংশগ্রহন করতে পেয়ে আমি খুবই গর্বীত। মসজিদের বাকি কাজ সুন্দর ভাবে শেষ করার জন্য জেলা পরিষদ ও ব্যক্তিগত পক্ষ থেকে নগদ অর্থ প্রদান করার প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথি মোঃ জাহিদ হাসান লিমন বলেন, মসজিদের কোনো কাজই থেমে থাকে না। আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এর পক্ষ থেকে মসজিদের উন্নয়ন কাজে সবসময় অংশগ্রহন করে থাকি এবং এর ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। তিনি উক্ত মসজিদের ছাদ ঢালাইসহ অন্যান্য কাজ যথা সময়ে শেষ করার জন্য নগদ অর্থ প্রদানের প্রতিশ্রুতি দেন।
ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















