সাদুল্লাপুর উপজেলার এসএসসি ২০০০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে ‘বন্ধু মিলন মেলা’ নানা কর্মসূচির মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুলাই) দিনব্যাপী সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আনন্দ র্যালি, আলোচনা সভা, সম্মাননা ক্রেষ্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিসহ আরও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাদুল্লাপুর বহুমুখী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনশাদ আলী। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ আব্দুল কাদের মিয়া।
বক্তব্য রাখেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক মকবুল হোসেন, সুরেন বাবু (গজো স্যার), থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক খোরশেদ আলম, শাহ আলম প্রধান, আবুল কালাম আজাদ, ব্যাচটির শিক্ষার্থী মোন্তেজার রহমান চঞ্চল, এশরাফুল কবির আরিফ, মিথুন কুমার সরকার প্রমুখ।
শেষে শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করে শিক্ষার্থীরা। একইভাবে শিক্ষার্থীদের মাঝেও ক্রেষ্ট প্রদান করা হয়। এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের এসএসসি ২০০০ ব্যাচের ১৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 



















