শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খেলছিল উঠানে, লাশ মিলল পুকুরে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় হানিফ মিয়া (৫) নামের এক শিশু বাড়ির উঠানে খেলছিল। এরই মধ্যে নিখোঁজ হলেও শিশুটির লাশ পাওয়া যায় পুকুরে।

বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলার জুমারবাড়ি ইউনিয়নের পূর্ব আমদির পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হানিফ মিয়া ওই গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।

স্বজনরা জানায়, ওই সময় হানিফ মিয়া বাড়ির উঠানে খেলাধুলা করছিল। হঠাৎ করে সবার অজান্তে নিখোঁজ হয়। এরপর খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দেখা যায়। মুহূর্তে উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত্যু ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে জুমারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩নং ওয়ার্ড সদস্য সাদ্দাম হোসেন সাদা বলেন, পুকুরের পানিতে ডুবে হানিফ নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এমন ঘটনা এড়াতে অভিভাবকদের সচেতন হওয়া দরকার।

জনপ্রিয়

খেলছিল উঠানে, লাশ মিলল পুকুরে

প্রকাশের সময়: ০৬:৫৮:৪০ অপরাহ্ন, বুধবার, ২ অগাস্ট ২০২৩