শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জটিল রোগে আক্রান্তরা পেলেন সহায়তার চেক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) কামরুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায়ের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবুসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা ও জনপ্রতিনিধি।

সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন- ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ জটিল রোগে আক্রান্ত ২৬ জন রোগীর মাঝে ১৩ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।

জনপ্রিয়

সাদুল্লাপুরে জটিল রোগে আক্রান্তরা পেলেন সহায়তার চেক

প্রকাশের সময়: ০৫:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অগাস্ট ২০২৩