জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছে মুজিবের ৯৩ তম ও শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪ তম জন্মবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুরে পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ আগস্ট) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি।
আরও বক্তব্য দেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত) কামরুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল জলিল সরকার, সাধারণ সম্পাদক সহীদুল্যা হেল কবির ফারুক, সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব বাবু, উপজেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ রায়হানুল হক রবার্ট, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল খালেক আকন্দ, উপজেলা ওয়ার্কাস পার্টির নেতা কামরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
স্টাফ করেসপন্ডেন্টে, জাগো২৪.নেট 


















