বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাঁচবিবিতে বিদ্যুৎস্পৃষ্টে  প্রাণ গেল বিধবার

জয়পুরহাটের পাঁচবিবিতে অবৈধ ভাবে বিদ্যুতের লাইন টেনে নদীতে মাছ ধরার সময় তাঁরের সাথে জড়িয়ে দেলোয়ারা বেগম (৪৮) নামের এক বিধবা মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের নামা বাঁশখুর (রহমতপুর) গ্রামে এ ঘটনা ঘটে। দেলোয়ারা ঐ গ্রামের মৃত আজাহার আলীর স্ত্রী। এ ঘটনায় মাছ ধরার যুবকরা মহিলার লাশ রাস্তার পার্শ্বে রেখে পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী রহমতপুর গ্রামের ছারোয়াল মন্ডলসহ একাধিক ব্যক্তি জানায়, শুক্রবার দুপুরে জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল গ্রামের গোলজার হোসেনের পুত্র ওয়াজেদ(২২), শফিকুল ইসলামের পুত্র নাফিজ (১৮), মামুনের পুত্র ফেরদৌস(২০), অফির উদ্দিনের পুত্র আরিফ (১৬)সহ কয়েকজন যুবক একই গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র মাজেদ (৪০) এর বাড়ী থেকে ৫শ গজ দূরে অবৈধ ভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ের্ পার্শ্ববর্তী হারাবতী নদীতে সাব মার্সেবল মোটরের মাধ্যমে পানি সেচ দিয়ে মাছ ধরছিল। ঐসময় নামা বাঁশখুর গ্রামের মৃত আজাহার আলীর বিধবা স্ত্রী দেলোয়ারা বেগম ঘাঁস কাটার জন্য নদীর ওপর পারে যাওয়ার সময় তাদের টানানো বিদ্যুতের ছেঁড়া ফাটা তাঁরে জড়িয়ে যায়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বৃদ্ধ মহিলা কে টেনে হিঁছড়ে পার্শ্ববর্তী কবরস্থানের পাশে রেখে পালিয়ে যায় তারা।

খরব পেয়ে পাঁচবিবি থানার ওসি তদন্ত ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আলম ঘটনাস্থল পরিদর্শন করেন।

এবিষয়ে পাঁচবিবি থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান হাবিব জানান, লাশ ময়নাতন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রক্রিয়া চলছে।

প্রকাশের সময়: ০৭:৪১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩