বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খানসামায় অগ্নিকান্ডে পুড়ল ঘরবাড়ি-গরু-ছাগল 

দিনাজপুরের খানসামা উপজেলায় মধ্যরাতে এক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ অগ্নিকান্ডের ঘটনাটি গত ৩ আগস্ট বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার খামারপাড়া ইউনিয়নের ট্যানপাড়ায় ঘটেছে। আগুনে পরিবারগুলোর সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে বসবাস করছে।
স্থানীয় শাকিল সরকার জানান, আগুনের লেলিহান শিখা নিমিষেই চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আগুনে পরিবারগুলোর সর্বস্ব পুড়ে ভস্মিভূত হয়েছে। অগ্নিকান্ডের স্বীকার পরিবারগুলোর বাড়িঘরগুলো টিনশেডের ছিল। আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে। তারা এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।
খানসামা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, অগ্নিকান্ডের সংবাদ পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গোয়ালঘরের মশা তাড়ানোর কয়েলের আগুন থেকেই এ অগ্নিকান্ডের ঘটনা ঘচে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ অগ্নিকান্ডে আনুমানিক ৮ লাখ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে।
খামারপাড়া ইউপি চেয়ারম্যান আবু বকর সিদ্দিক বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখি আগুনে পরিবারগুলোর সর্বস্ব পুড়ে গেছে এবং তারা নিঃস্ব হয়ে গেছে। কয়েলের আগুন থেকে সবাইকে সর্তক থাকতে হবে। আগুনে পরিবারগুলোর অন্তত ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিন, উপজেলা পরিষদের মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, সহকারি কমিশনার (ভূমি) মারুফ হাসান
অগ্নিকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা প্রদান করেন।

প্রকাশের সময়: ০৭:৪৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩