বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়ের খোঁজ চায় বাবা-মা

মোছা. আশামনি খাতুন (১৪)। অস্টম শ্রেণির শিক্ষার্থী। বাড়ি থেকে বের হয় স্কুলের উদ্দেশ্যে। এরপর ৬ দিনও ফেরেনি বাড়িতে। এই মেয়ের খোঁজে নানাদিক ছুটছে বাবা ও মা। তাকে ফিরে পেতে অস্থির হয়ে ওঠেছে তারা।

নিখোঁজ আশামনির বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নে। এ ইউনিয়নের বুজরুক বিষ্ণুপুর গ্রামের আশরাফুল ইসলাম ও রুবিনা বেগম দম্পতির মেয়ে। স্থানীয় আমলাগাছী ডিইউ বালিকা উচ্চ বিদ্যালয় অস্টম শ্রেণির ছাত্রী৷

স্বজনরা জানায়, আশামনি খাতুন গত শনিবার (২৯ জুলাই) সকালে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে আর ফেরেনি। বিদ্যমান পরিস্থিতিতে বিভিন্ন আত্নীয়-স্বজন ও তার বন্ধু-বান্ধবদের কাছে খোঁজার চেষ্টা করা হয়। কিন্তু কেউই তার সন্ধান দিতে পারেনি। গায়ের রং- শ্যামলা, গড়ন- হালকা পাতলা। পড়নে ছিলো কলিজা রঙের বোরখা ৷ তার কোন সন্ধান না পাওয়ায় বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

এ তথ্য নিশ্চিত করে আশরাফুল ইসলাম ও রুবিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের মেয়ে আশামনি হঠাৎ করে নিখোঁজ হওয়া দিশেহারা হয়ে পড়েছি। প্রত্যেকটি রাত কাটে নির্ঘুমে। কেউ যদি মেয়েটির খোঁজ দিতেন তাহলে হয়তো মনটাকে শান্তনা দিতে পারতাম।

এ ব্যাপারে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ জানান, আশামনি খাতুন নামের এক মেয়েকে নিখোঁজ দেখিয়ে পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করেছে। বিষয়টি দেখা হচ্ছে।

মেয়ের খোঁজ চায় বাবা-মা

প্রকাশের সময়: ১১:৪৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩