বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ঘর স্থাপন করে রাস্তা নির্মাণ কাজে বাধা

তোফায়েল হোসেন জাকির: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের বদলখাঁ গ্রামে কাঁচা রাস্তায় ইটের হেরিং কাজে বাধা প্রদানের অভিযোগ উঠেছে। কতিপয় স্বার্থন্বেশী লোকজন ওই রাস্তার উপর ঘর স্থাপন করে রাস্তাটির নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে এলাকাবাসী।

সরেজমিনে শনিবার (৫ আগস্ট) দুপুরে গিয়ে দেখা যায় বদলখা এলাকার নির্মাণাধীন ওই রাস্তার উপর অস্থায়ী টিনসেট ঘর স্থাপনের চিত্র। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী এই ঘরটি অপসারণ করে দ্রুত রাস্তা নির্মাণের দাবিতে বিক্ষোভসহ এক সংবাদ সম্মেলন করেন।

ফরিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজানুর মন্ডল তার লিখিত বক্তব্যে বলেন, বদলখাঁ মৌজার কছিম উদ্দিনের বাড়ি থেকে পুর্বদিকে মোখলেছুর রহমানের বাড়ি ঘেসে আবেদ আলীর বাড়ির পর্যন্ত ১ কিলোমিটার কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে চলাচলের দুর্ভোগ সৃষ্টি হয়। ফলে ওই এলাকার কয়েক গ্রামের মানুষের ভোগান্তি লাঘবে রাস্তাটি হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের আওতায় নির্মাণ কাজ শুরু করা হয়। এরই মধ্যে স্থানীয় স্বার্থন্বেশী মোজাহার আলীর নেতৃত্বে কতিপয় ব্যক্তির সহযোগিতায় সোহেল মন্ডল নামের এক ব্যক্তি নির্মাণাধীন রাস্তাটির উপর অস্থায়ী টিনসেড ঘর স্থাপন করে রাস্তার কাজে বাঁধা প্রদান করে। এতে করে রাস্তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সৃষ্ট এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়। এমতাবস্থায় দ্রুত সোহেল মন্ডলের অস্থায়ী ঘরটি রাস্তা থেকে অপসারণ করে ইটের হেরিং কাজ সম্পন্ন করার দাবি জানান।

এ বিষয়ে ফরিদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর আজম মন্ডল নিরব বলেন, এ ইউনিয়নের দায়িত্ব পালনকাল থেকে ওই রাস্তায় চলাচলে মানুষের ভোগান্তি দেখেছি। এই দুর্ভোগ নিরসনে রাস্তাটির সমস্যা সমাধানে দ্রুত নির্মাণ করার দাবি করছি।

সাদুল্লাপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল করিম বলেন, রাস্তার উপর অস্থায়ী ঘর স্থাপনের ব্যাপারটি জানা রয়েছে। সেটি নিরসনের চেষ্টা করা হচ্ছে।

প্রকাশের সময়: ০৪:১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩