দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যদিয়ে উজানভাটি শিল্প সাহিত্য পরিষদের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। গত ৪ আগস্ট শুক্রবার সন্ধ্যায় প্রতিষ্ঠা বার্ষিকী উদদযাপন অনুষ্ঠানে জমিরউদ্দীন শাহ্ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে উজানভাটি শিল্প সাহিত্য পরিষদের সদস্য মাখন চন্দ্র রায়ের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. রিষিণ পরিমল, আঙ্গারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা আহমেদ শাহ্, জেলা পরিষদের সদস্য ও জমিরউদ্দীন শাহ্ বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহরিয়ার জামান শাহ্ নিপুণ, উজানভাটি শিল্প সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি হোসাইন মুহম্মদ আনোয়ার, সাধারণ সম্পাদক ডিএম মুজিবসহ বিভিন্ন এলাকা থেকে থেকে আগত কবি ও বাংলা সাহিত্যপ্রেমিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্য চর্চা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক কর্মকান্ডে জোর দিতে সকলের প্রতি আহ্বান জানান। যেন পরবর্তী প্রজন্ম আধুনিকতার সাথে বাঙালি সাহিত্য ও সংস্কৃতি বজায় রাখতে পারে।
এছাড়াও অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, স্মরণিকা প্রকাশ ও সাহিত্য বৈঠক এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















