গাইবান্ধার গোবিন্দগঞ্জের কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা বাজারে হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল ১০ টায় আরমান আবির হজ্জ সার্ভিসের আয়োজনে স্থানীয় হজ্ব প্রতিনিধি আলহাজ্ব ডা. মোজাম্মেল হকের সহযোগিতায় সাবেক চেয়ারম্যান জিন্নাতুল ইসলাম কানুর সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, কামারদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৌকির হাসান রচি, সাবেক ইউপি চেয়ারম্যান সৈয়দ শরিফুল ইসলাম রতন, আরমান আবির হজ্জ সার্ভিসের স্বত্বাধিকারী আলহাজ আনোয়ার হোসেন, কামারদহ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাই তালুকদার, দাড়িদহ আমিনিয়া ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ আলমগীর হোসাইন, চাপড়ীগঞ্জ সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা খালেদুর রহমান, ফুলপুকুরিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আফতাব হোসেন, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মতিয়ার রহমান, জামে মসজিদের ইমাম লোকমান হাকিম, ফাঁসিতলা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক জাফুরু ইসলাম, মোগলটুলু জামে মসজিদের ইমাম সেরাজুল ইসলাম, খলসী দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক বোরহান উদ্দিন, দাড়িদহ পলাশী গ্রামের মাওলানা আলহাজ হোসেন, গাংসগরের জাহিদুল ইসলাম, চিকিৎসক আছাদুল আলম, সোনাতলার শাহারুল ইসলাম, আবু সুফিযান নান্টু, সাংবাদিক রফিকুল ইসলাম ও ফারুক হোসেন প্রমুখ। পরে দোয়া অনুষ্ঠিত হয়।
ফারুক হোসেন, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 


















