গাইবান্ধা জেলা শহর থেকে প্রথম প্রকাশিত দৈনিক ঘাঘট এর সম্পাদক ও প্রকাশক মো. আব্দুস সামাদ সরকার বাবুসহ ৬ গুণিজনকে শেখ কামাল পদকে ভূষিত করা হয়েছে। বিভিন্ন কাজে বিশেষ অবদান রাখায় তাদের এই পদক দেওয়া হয়।
শনিবার (৫ আগস্ট) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা, দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সুলতানা কামাল ইনডোর স্টেডিয়ামে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ।
এ অনুষ্ঠানে পদক পেলেন যারা, গাইবান্ধা থেকে প্রথম প্রকাশিত দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মো. আব্দুস সামাদ সরকার বাবু, সাবেক ফুটবলার কাদের নেওয়াজ, রেজাউল রহমান বাবলা, ক্রীড়া সংগঠক শাহ মো. নুরুল্লাহ, জাহাঙ্গীর, ক্রিকেটার নাজমুস সালেহীন লাইফ, এ্যাথলেট নীলাদ্রি সরকার।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















