শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে বাসের ভেতর গাঁজা, কারবারি গ্রেফতার

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ৫ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। এসময় সিটে থাকা সজিব ইসলাম (২৬) নামের এক কারবারিকে গ্রেফতার করা হয়।

রোববার (৬ আগস্ট) বিকেলে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী পৌরসভার মহেষপুর বিটিসি মোড়ের পূর্ব পাশে চন্দ্রমুখী নামের একটি যাত্রীবাহী বাসে সিটে থাকা সজিব ইসলামের দেহ তল্লাশি করা হয়। এসময় ৫ কেজি গাঁজা জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার সজিব ইসলাম রাজশাহীর বাঘা উপজেলার মহদীপুর (বান্ধা বটতলা) গ্রামের মৃত আসিব আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওইস্থানে অভিযান পরিচালনা করে ৫ কেজি শুকনো গাঁজাসহ সজিব ইসলামকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

জনপ্রিয়

পলাশবাড়ীতে বাসের ভেতর গাঁজা, কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০৮:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৬ অগাস্ট ২০২৩