শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন 

“সংগ্রাম- স্বাধীনতা, প্রেরনায় বঙ্গমাতা” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে উদযাপিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী।
মঙ্গলবার ( ৮ আগষ্ট) সকাল ৯ টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা লালমনিরহাটের আয়োজনে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অসহায় ও অস্বচ্ছল নারীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও আর্থিক অনুদান প্রদান করা হয়। অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ উল্যাহ জেলা প্রশাসক লালমনিরহাট। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মতিয়ার রহমান, সাইফুল ইসলাম পুলিশ সুপার লালমনিরহাট, সাবেক সংসদ সদস্য ( সংরক্ষিত)  সফুরা বেগম রুমী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেজবাহ উদ্দিন আহমেদ,  জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী তানজিনা আফরোজ, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফেরদৌসী বেগম বিউটি, সাধারণ সম্পাদক মহসিনা বেগম মিনা। সভাপতিত্ব করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রশিদা বেগম।
এ সময়  জেলা প্রশাসন, মহিলা বিষয়ক অধিদপ্তর ও জেলা মহিলা ক্রীড়া সংস্থা লালমনিরহাটের অন্যান্য কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
জনপ্রিয়

লালমনিরহাটে বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন 

প্রকাশের সময়: ০২:৩৯:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩