জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবকে স্মরণ করে বক্তারা বলেন, বঙ্গমাতা ছিলেন আমাদের জাতির পিতার আমৃত্যু জীবনসঙ্গী। টুঙ্গীপাড়ার খোকা থেকে জাতির পিতা হয়ে উঠার পেছনে এই মহীয়সী নারী নীরবে কাজ করে গেছেন। তিনি ছিলেন একজন আদর্শ নারী, আদর্শ স্ত্রী ও আদর্শ মা।
স্বাধীনতা সংগ্রাম, বঙ্গমাতার আদর্শ ও দৃষ্টান্ত যুগে যুগে বাঙালি নারীর জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। মঙ্গলবার(৮-আগস্ট) সকালে বঙ্গমাতার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তারা এ কথা বলেন।
আটঘরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি এএইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্ব এসময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল্লাহ আল আজিজ, ওসি আনোয়ার হোসেন, প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন, সাংবাদিক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মিয়া, প্রধান শিক্ষক মাহবুবা খাতুন মায়া, বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী প্রোগ্রামার রোকনুজ্জামান। উক্ত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সাংবাদিকসহ অনেকেই উপস্থিত ছিলেন। এদিবস উপলক্ষে ৭ জন দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
মাসুদ রানা, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, পাবনা 


















