দিনাজপুরের চিরিরবন্দরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন নেছার ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থ-অসহায়, হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম শরীফু্ হকের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মমিনুল ইসলাম এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইসলাম।
আলোচনা সভা শেষে ৭ জন দুঃস্থ ও অসহায় হতদরিদ্র নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 


















