বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকীতে গাইবান্ধায় নারী-শিশুসহ ১৫১ জনের মাঝে পুরস্কার দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ আগস্ট) গাইবান্ধা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সেলাই মেশিন ও নগদ অর্থ প্রদান এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়।
এসময় গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালীতে অংশ নেন।
ভার্চুয়ালী অনুষ্ঠান শেষে জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় জেলা প্রশাসক কাজী নাহিদ রসুলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. কামাল হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরীফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, জেলা মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক নার্গিস জাহান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কেএম রেজাউল হক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবেদুর রহমান স্বপন, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ।
এ অনুষ্ঠানে ৭৫ জন সুবিধা নারীকে সেলাই মেশিন, ৩৭ জন নারী উদ্যোক্তাকে ১০ লাখ ৯৫ হাজার টাকার চেক, ৪০ জনকে নগদ ৮০ হাজার টাকা প্রদান এবং শিশুদের চিত্রাংকনে তিনটি বিভাগের ৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
এদিকে. বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী সাদুল্লাপুরসহ জেলার প্রত্যেকটি উপজেলায় পালিত হয়।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 


















