শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে পানিতে লাফ দিয়ে নিখোঁজ কলেজছাত্র

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার একটি খালে ৫ বন্ধু গোসল করতে যায়। এসময় ব্রিজের উপর থেকে সবাই পানিতে লাফ দেয়। তাদের মধ্যে শিহাব মিয়া (২১) নামের এক কলেজছাত্র নিখোঁজ হয়।

মঙ্গলবার (৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার রাজাহার ইউনিয়নের পানিতলা খালে এ ঘটনা ঘটে। সন্ধ্যা পর্যন্ত খোঁজ মেলেনি তার।

নিখোঁজ শিহাব মিয়া ওই ইউনিয়নের শিহিরপুর গ্রামের খাজা মিয়ার ছেলে ও স্থানীয় শহরগাছী ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয়রা জানান, ওই সময় শিহাব মিয়াসহ ৫ জন বন্ধু পানিতলা খালে গোসল করতে যায়। সেখানে সবাইমিলে ব্রিজের উপর থেকে খালের পানিতে লাফ দেয়। এরই মধ্যে অন্য ৪ বন্ধু উঠতে পারলেও নিখোঁজ হয় শিহাব। এরপর এলাকাবাসী অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পায়নি। পরে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটরস্থলে উপস্থিত হয়ে সন্ধ্যা পর্যন্ত চেষ্টা করেও শিহাবকে উদ্ধার করতে পারেনি।

এ বিষয়ে রাজাহার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, গোসল করতে গিয়ে শিহাব মিয়া নামের এক যুবক নিখোঁজ হয়েছে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আনোয়ার জানান, সন্ধ্যা পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হয়। ব্যর্থতায় একটি ডুবরি দল কাজ করছে।

গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, এ ঘটনার খবর পেয় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। নিখোঁজ শিহাবকে উদ্ধারে সন্ধ্যার পর একটি ডুবরি দল খোঁজাখুঁজি করছেন। এমন ঘটনা খুবই দুঃখজনক বলে জানান তিনি।

জনপ্রিয়

জাতীয় বিপ্লব ও সংহতি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে রক্ষা করেছে: ত্রাণমন্ত্রী

গোবিন্দগঞ্জে পানিতে লাফ দিয়ে নিখোঁজ কলেজছাত্র

প্রকাশের সময়: ০৮:১৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ অগাস্ট ২০২৩