দিনাজপুরের বিরামপুরে যথাযোগ্য মর্যাদায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পন, আলোচনা সভা, দোয়া মহফিল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৮ আগস্ট) সকাল ৮ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলার নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস-চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল, সহকারি কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারঃ) অদ্বৈত্য কুমার অপু, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, সাবেক উপজেলা ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায়/অসচ্ছল নারীদের মাঝে ৬টি সেলাই মেশিন ও ২ জন নারীকে নগদ অর্থ প্রদান করা হয়।
এবিএম মুছা, করেসপন্ডেন্ট জাগো২৪.নেট, বিরামপুর (দিনাজপুর) 




















