বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চিরিরবন্দরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু  

দিনাজপুরের চিরিরবন্দরে রাণীরবন্দর-খানসামা সড়কে ব্যাটারিচালিত রিকশাভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত এবং অপর দুই যাত্রী আহত হয়েছে।
এ সড়ক দূর্ঘটনাটি  বুধবার সকাল আনুমানিক ৬টায় চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গরুহাটির পাশে জোনাব আলী শাহর মিলচাতালের সামনে ঘটেছে। নিহত অতুল চন্দ্র রায় (৩৮) খানসামা উপজেলার পুর্ব হাশিমপুর গ্রামের নারায়ন চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রানীরবন্দর স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত রিকশাভ্যান খানসামা উপজেলার পাকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় ব্যাটারিচালিত রিকশাভ্যানটি উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীরবন্দর গরুহাটির পাশে জোনাব আলী শাহর মিলচাতালের সামনে পৌঁছলে বিপরীতদিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক অতুল চন্দ্র রায়সহ অপর দুইজন যাত্রীও গুরুতর আহত হয়। এসময় স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে খানসামা উপজেলার পাকেরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় অতুল চন্দ্র রায় মৃত্যুবরণ করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা করতে চাইলে মামলা রুজু করা হবে।
এদিকে, চিরিরবন্দরে নিজ শয়নকক্ষে সিলিং ফ্যানে গামছা পেঁচিয়ে রায়হান কবির (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। এ আত্নহত্যার ঘটনাটি মঙ্গলবার দিবাগত রাতের যেকোন সময় ঘটেছে। রায়হান কবির উপজেলার ঈসবপুর ইউনিয়নের দক্ষিণনগর গ্রামের আব্দুল বাকির ছেলে।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সে রাতে নিজ শয়নকক্ষে ঘুমাতে যায়। সে রাতের কোন একসময় সিলিং ফ্যানের সাথে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। পরদিন অর্লেথাৎ গতকাল বুধবার সকালে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকাবাসী ঘরের দরজা ভেঙ্গে তার মরদেহ উদ্ধার করে। সে মানসিক বিকারগ্রস্থ ছিল।
থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রশিদ জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করেছে। কোনো অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।

চিরিরবন্দরে পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু  

প্রকাশের সময়: ০৪:২৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০২৩