গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ৭৫ বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।
এর আগে বুধবার (৩ ফেব্রুয়ারি) রাতে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাঁটামোড় নামকস্থানে নাবিল ও হানিফ পরিবহননে তল্লাশী করে ৭৫ বোতল ফেনসিডিল উদ্ধারসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন দিনাজপুর সদর উপজেলার করিমপুর গ্রামের রহম আলীর ছেলে শামীম মিয়া(২১), রাইহাই গ্রামের ছহির উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম (৩৯) ও পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার রডদাত গ্রামের নাসির উদ্দিনের ছেলে তৈয়ব আলী (৩২)।
এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, উদ্ধার ফেনসিডিলের মূল্য ৫০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা মামলা হয়েছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 













