মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এই প্রতিপাদ্যে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হকের সঞ্চালনায় সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার, ভেটেরিনারি সার্জন ডা. শরিফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নন্দীগ্রাম স্টেশন অফিসার তানভীর হাসান ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

প্রকাশের সময়: ০১:৫৬:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩