জেসমিন বেগম (৪৫), সম্পা বেগম (৩৫) ও সুলতানা বেগম (৪০)। তাদের নিজ নিজ সন্তান পড়ে স্কুলে। এ শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে পাঠানোসহ অন্যান্য অভিভাকদের নানা বিষয়ে উজ্জীবিত করার অবদান রাখায় ওই ৩ মাকে “সেরা মা ” হিসাবে সম্মাননা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার দুবলাগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে মা ও অভিভাবক সমাবেশে ওই ৩ জনকে সম্মাননা জানানো হয়। এসময় প্রান্তিক মূল্যায়নের ফলাফল বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার স্বরূপ বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সেলিম মিয়া জানান, নির্বাচিত সেরা মায়েদের জন্য বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকগণ উজ্জীবিত হওয়ায় ও বিদ্যালয়ের শিক্ষকগণ আরও দায়িত্বশীল হয়ে বিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, সেরা মায়েদের মধ্যে প্রথম হয়েছেন জেসমিন বেগম। এ অভিভাবক একজন সংরক্ষিত ইউপি সদস্য যিনি নিজের ও অন্যদের শিশু সন্তানকে নিয়মিত বিদ্যালয়ে প্রেরণে রিকশাভ্যানের ব্যবস্থা করার ভূমিকা রাখায় তাকে নির্বাচিত করা হয়।
দ্বিতীয় সেরা মা সম্পা বেগম। একজন গৃহিনী। যিনি নিজের সন্তানকে বাইসাইকেল দিয়ে অন্যান্য শিক্ষার্থীদের অভিভাবকগণকে উজ্জীবিত করেছেন।
তৃতীয় নির্বাচিত সেরা মা হলেন- সুলতানা বেগম। একজন গৃহিনী। তিনি সন্তানদের লেখাপড়ার ও বিদ্যালয়ে শতভাগ উপস্থিত নিশ্চিত করার বিষয়ে শিক্ষকদের নিকট নিয়মিত খোঁজ-খবর নেয়ায় তাকে সেরা মা হিসাবে নির্বাচিত করে সম্মানোনা প্রদান করা হয়।
এ বিষয়ে জেসমিন বেগম, সম্পা বেগম, ও সুলতানা বেগম জানান, ব্যতিক্রমধর্মী এই সম্মাননার আয়োজন করায় বিদ্যালয়টির অভিভাবকগণ ও শিক্ষার্থীরা বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুর রহমানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মো. সেলিম মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান মন্ডল, অভিভাবক সদস্য রবিউল ইসলাম রবি, সাংবাদিক রবিউল ইসলাম রুবেল প্রমুখ।
আমিরুল ইসলাম কবির, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট 





















