মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ 

লালমনিরহাটে বসতবাড়ির আঙ্গিনায় বছরব্যাপী শাক-সবজি উৎপাদনের জন্য বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে লালমনিরহাট সদর উপজেলা পরিষদের কনফারেন্স রুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লালমনিরহাট সদর এর আয়োজনে খান সীডস এর সৌজন্যে বিনামূল্যে শাক-সবজির বীজ বিতরণ করা হয়।
উক্ত বীজ বিতরণ অনুষ্ঠানে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতআরা ফেরদৌসের সভাপতিত্বে ও লালমনিরহাট সদর উপজেলা এক্সটেনশন অফিসার রেজাউল করিম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন। তিনি বলেন, প্রধান মন্ত্রীর দেওয়া ঘোষণা অনুযায়ী দেশের অভ্যন্তরে প্রতি ইঞ্চি জমি কাজে লাগাতে হবে। বসতবাড়ির আসেপাশে কোনো জমি পতিত না রেখে সবজি চাষ করলে পরিবারের চাহিদা মিটিয়ে বাড়তি আয় করা সম্ভব। উপস্থিত প্রান্তিক কৃষকদের পাশাপাশি অন্যান্য ব্যক্তিবর্গদেরকও সবজি চাষ করার প্রতি উপদেশ দেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ছিলেন লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার হাসিনুর রহমান। মেসার্স খান সীডস এর স্বত্বাধিকারীরা হায়দার আলী খান বাদল। এ সময় ৮০ জন প্রান্তিক ও হতদরিদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে শাক-সবজি বীজ বিতরণ করা হয়।
বীজ পেয়ে কৃষকরা জানান, বিনামূল্যে উন্নত মানের বীজ পেয়েছি। এই বীজের সঠিক ব্যবহারের মাধ্যমে সবজি উৎপাদন করে পরিবারের চাহিদা মেটানো যাবে। পাশাপাশি অন্যান্য কৃষকদের আগ্রহ বাড়বে।

প্রকাশের সময়: ০৭:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩