মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে বৈদ্যুতিক তারে লেগে মালবাহী ট্রাকে আগুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বিদ্যুতের টানা মেইন তারের সাথে লেগে পাটকাঠি ভর্তি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গোলজার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে মঙ্গলবার (৫ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পূর্ব শান্তিরাম নামক স্থানে এ ঘটনা ঘটে।

জানা যায়, সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ব্রিজ পয়েন্ট থেকে বাঁধের রাস্তা দিয়ে সুন্দরগঞ্জগামী পাটকাঠি ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৪৪-১৬) ওইস্থানে পৌঁছালে বিদ্যুতের টানা তারের সাথে লেগে পাটকাঠি ভর্তি ট্রাকে আগুন লেগে পড়ে। এসময় গাড়িটির চালক মিজান মিয়া ট্রাক বন্ধ করে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে পাটকাঠির আগুন নিয়ন্ত্রণ করেন। এসময় ঘটনা স্থানে ছুটে আসেন থানা পুলিশও।

সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গোলজার হোসেন জাগো২৪.নেট-কে জানান, প্রাথমিক ধারণা করা যাচ্ছে বিদ্যুতের খুঁটি নিচু এবং বাঁধের রাস্তা উচু হওযায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএম আজমিরুজ্জামান জাগো২৪.নেট-কে বলেন, রাস্তার উপরে টানা বৈদ্যুতিক তারে সাথে লেগে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।

জনপ্রিয়

সুন্দরগঞ্জে বৈদ্যুতিক তারে লেগে মালবাহী ট্রাকে আগুন

প্রকাশের সময়: ০৫:১৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩