লালমনিরহাট সদর এলএসডি’র অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহ /২০২৩-২৪ এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকাল ১১ ঘটিকায় সদর এলএসডি’র গোডাউন প্রাঙ্গনে জেলা প্রশাসন ও খাদ্য বিভাগ লালমনিরহাটের আয়োজনে অভ্যন্তরীণ আমন ধান ও চাল সংগ্রহের ফিতা কেটে উদ্বোধন করেন লালমনিরহাট জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ।
এ সময় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা ফেরদৌস, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ও জেলা মিল মালিক সমিতির সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, জেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক খোরশেদ আলম দুলাল, লালমনিরহাট সদর এলএসডি’র খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক স্বপন কুমার উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার রফিকুল ইসলাম।
এ বছর লালমনিরহাট জেলার অনুকূলে অভ্যন্তরীণ আমন ধান ও সিদ্ধ চাল সংগ্রহ ২০২৩-২৪ মৌসুমে যথাক্রমে ৩১১৬ মেঃ টন ধান এবং ৪৬৫৬ মেঃটঃ সিদ্ধ চাল এর লক্ষ মাত্রা। তার মধ্যে লালমনিরহাট সদর উপজেলায় ৫৯৫ মেঃটঃ ধান।
উল্লেখ্য যে, অত্র জেলায় ৫ টি উপজেলার মধ্যে লালমনিরহাট সদর আদিতমারী, কালিগঞ্জ উপজেলায় মিলিং ক্যাপাসিটি সিস্টেম ও ডিজিটাল চাল সংগ্রহ ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে মিল এর নিকট হতে চাল এবং সদর উপজেলা, আদিতমারী, কালিগঞ্জ ও হাতিবান্ধা উপজেলায় কৃষকের অ্যাপসের মাধ্যমে ধান সংগ্রহ করা হবে, পাটগ্রাম উপজেলায় কৃষি অফিস হতে প্রাপ্ত কৃষকের তালিকা মোতাবেক ধান সংগ্রহ করা হবে।
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















