রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কোটি টাকা দামের তক্ষক উদ্ধার, সেনা সদস্যসহ গ্রেফতার ৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাচারকালে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের একটি বন্যপ্রাণী ‘তক্ষক’ উদ্ধার করেছে পুলিশ। এসময় এক সেনা সদস্যসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারদের গোবিন্দগঞ্জ চৌকি আদালতে পাঠানো হয়। একই সঙ্গে  তক্ষকটিকে গোবিন্দগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

এরআগে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনগত রাতে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড় এলাকায় একটি মাইক্রোবাস তল্লাসি করে তক্ষকটি উদ্ধার করা হয়।  এসময় চালক কৌশলে পালিয়ে গেলেও পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে মাইক্রোবাসটিসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ ফিল্ড রেজিমেন্টের আর্টিলারীর সদস্য সাভারে কর্মরত ও  ঠাকুরগাঁও সদর উপজেলার লাউথুতি গ্রামের আব্দুল বারেকের ছেলে জয়েন উদ্দীন (২৭), রাণীশংকৈল উপজেলার ভান্ডারা গ্রামের বেলাল হোসেনের ছেলে ফাইদুল ইসলাম (৩৬), মাদারীপুরের রাজৈর উপজেলার বদর পাশা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে এনায়েত শেখ (৩০), হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়া পাড়ার মৃত খোরশেদ আলমের ছেলে আব্দুল খালেক রতন (৪২), সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নুরনগর (উত্তরপাড়া) গ্রামের শহিদুল ইসলামের ছেলে সারোয়ার (২৩)। ঢাকার সাভার উপজেলার কর্ণপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে লিয়াকত আলী (৫০), রাজবাড়ী সদর উপজেলার খোলাবাড়ীয়া গ্রামের মৃত মনতাজ আলীর ছেলে জসিম উদ্দীন (৪০)।

এ তথ্য নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) প্রলয় বর্মা বলেণ, উদ্ধার হওয়া তক্ষকটি প্রায় ৮ ইঞ্চি লম্বা। ৫০ গ্রাম ওজনের তক্ষকটির দাম প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পাচারকারীরা শপিং ব্যাগে করে হাইস মাইক্রোবাসের সিটের নিচে লুকিয়ে রেখে পাচার করছিল। তাদের বিরুদ্ধে  প্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশের সময়: ১০:৪৭:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩