রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লালমনিরহাটে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত 

“নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যে লালমনিরহাটে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ( ৯ ডিসেম্বর) সকাল ১১ টায় লালমনিরহাট জেলা পরিষদ সম্মেলন কক্ষে, জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজন, বিভিন্ন সেবা সংস্থার সহযোগিতায় আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক রশিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী প্রমুখ।
এ সময় বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটিসহ সুশীল সমাজ, সাংবাদিক, জয়িতা ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জীবন যুদ্ধে হার না মানা জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়।

প্রকাশের সময়: ০৭:২৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩