রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধায় স্বেচ্ছায় রক্তদাতা ৯ জনকে সম্মাননা

গাইবান্ধায় স্বেচ্ছায় ১০ ব্যাগের অধিক রক্তদানের জন্য ৯ জন রক্তদাতাকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে। গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এই সম্মাননা দেওয়া হয়।

রোববার (৯ ডিসেম্বর) গাইবান্ধা সদর হাসপাতাল চত্বরে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, সর্বোচ্চ স্বেচ্ছায় রক্তাদাতাদের সম্মাননা ও কেক কাটা।

সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা জেলা সদর হাসপাতাল চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. এবিএম আবু হানিফ।

পরে হাসপাতাল চত্বরে সিভিল সার্জন ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সভাপতি ডা. মো. আব্দুলাহেল মাফির সভাপতিত্বে ও গাইবান্ধা সন্ধানী ডোনার ক্লাবের সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম নিশাদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, রংপুর বিভাগের উপপরিচালক জাহাঙ্গীর আলম, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুব হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন গাইবান্ধা জেলা শাখার সভাপতি ডা. মতিয়ার রহমান, সাদুল্লাপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিনুল ইসলাম মন্ডল, সন্ধানী রংপুর মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি হিমালয় দাস প্রমুখ।

প্রকাশের সময়: ০৫:৪৭:০৩ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩