গাইবান্ধা-২ আসনে যাচাই বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থী শাহ সরোয়ার কবির ও গাইবান্ধা-৫ আসনে প্রয়াত ডেপুটি স্পিকারের মেয়ে ফারজানা রাব্বী বুবলী প্রার্থিতা ফিরে পেয়েছেন।
রোববার (১০ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনারের সমন্বয়ে গঠিত আপিল বোর্ড যাচাই-বাছাই শেষে তারা প্রার্থিতা ফিরে পান।
জানা যায়, আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে গাইবান্ধা-২ (সদর) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ সরোয়ার কবির ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলী।
এদিকে, যাচাই-বাছাইয়ের সময় তাদের মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় বাতিল বলে ঘোষণা করেন গাইবান্ধা জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার কাজী নাহিদ রসুল । এরপর মনোনয়ন পত্র বাতিল হওয়ার পরে উভয় মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করেন।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















