লালমনিরহাটে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কার পেলেন মহিলা কাউন্সিলর সুজাতা বেগম। সমাজ উন্নয়নে অসামান্য অবদান ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
শনিবার (৯ ডিসেম্বর) লালমনিরহাট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ সুজাতা বেগমসহ অন্যান্য জয়িতার হাতে এ সম্মাননা তুলে দেন।
অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তর লালমনিরহাটের উপপরিচালক রশিদা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সাইফুল ইসলাম, জাতীয় মহিলা সংস্থা লালমনিরহাটের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য সফুরা বেগম রুমী, সিভিল সার্জন ডাঃ নির্মলেন্দু রায়, ক্যাপ্টেন (অবঃ) আজিজুল হক বীরপ্রতীক, বিশিষ্ট সমাজ সেবক ফেরদৌসী বেগম বিউটি, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা বেগম লাকী প্রমুখ।
শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার সামনের অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেন শ্রেষ্ঠ জয়িতা সুজাতা বেগম।
লালমনিরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর শ্রেষ্ঠ জয়িতা সুজাতা বেগম। এর আগেও তিনি পৌরসভার মহিলা কাউন্সিলর হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধ, নারী উন্নয়ন, প্রতিবন্ধী সেবাসহ সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে যাচ্ছেন।
শাহজাহান সাজু , ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, লালমনিরহাট 



















