রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ব্যাগের ভেতর ফেনসিডিল, কারবারি গ্রেফতার

গাইবান্ধা পৌর শহরে বাজারের ব্যাগের ভেতর থেকে ৪০ বোতল ফেনসিডিল জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় রাজু শেখ (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

সোমবার (১১ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে গাইবান্ধার জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান।

গ্রেফতার হওয়া রাজু শেখ সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামের মৃত মকবুল শেখের ছেলে।

ওসি মোখলেছুর রহমান বলেন, রোববার (১০ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় গাইবান্ধা মিষ্টান্ন ভান্ডারের সামনে পাকা রাস্তায় রাজু শেখকে গ্রেফতার করে তার হাতের একটি ব্যাগ তল্লাশি করা হয়। এতে ব্যাগের ভেতর ডিশের তার রাখার ফ্রেমের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। রাজুর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

ব্যাগের ভেতর ফেনসিডিল, কারবারি গ্রেফতার

প্রকাশের সময়: ০১:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩