জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে গাইবান্ধা জেলার ৪ লাখ ৪ হাজার ২৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ কর্মসূচি বাস্তবায়নে ২০২০ টি অস্থায়ী কেন্দ্র ও ১৩ টি অতিরিক্ত কেন্দ্র বসানো হবে বলে জানা গেছে।
সোমবার (১১ ডিসেম্বর) গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. কেএম আফরোজ জাহান এ তথ্য নিশ্চিদ করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ৬ থেকে ১১ মাস বয়সী গাইবান্ধা জেলায় ৩৪ হাজার ৯৩৯ জন শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ৩ লাখ ৬৯ হাজার ৮৬ জন শিশুকে ১টি লাল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















