শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৪ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সফিউল আযম চৌধুরী লায়ন।
এসময় উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান এটিএম সুজাউদ্দিন শাহ্ লুহিন, মহিলা ভাইস্ চেয়ারম্যান আফরোজা পারভীন, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মলয় কুমার কুন্ডু, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার পূর্বে আত্রাই নদীর পূর্বপাশে অবস্থিত স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলী অর্পণ ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানটি সার্বিকভাবে সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান।
মো. রফিকুল ইসলাম, করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, চিরিরবন্দর (দিনাজপুর) 



















