রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে ঘাঘট নদে মিলল শিশুর মরদেহ  

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ঘাঘট নদে নিখোঁজ হওয়া পিতিশ চন্দ্র (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত ৮ টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের খামার বাগছী (মাঝিপাড়া) গ্রামের ওই নদ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। পিতিশ চন্দ্র ওই গ্রামের খিতিশ চন্দ্রের ছেলে।

স্বজনরা জানায়, পিতিশ চন্দ্র শারিকভাবে প্রতিবন্ধী। শনিবার বিকেলের দিকে হঠাৎ করে নিখোঁজ হয়। এরপর সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করার পর বাড়ির পাশের ঘাঘট নদের ধারে খোঁজ করা হয়। সেখানে পা পিছলে পড়া দাগ দেখে সন্দেহ হয়। এরপর সাদুল্লাপুর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা সন্ধ্যা পর্যন্ত খুঁজ সন্ধান না পাওয়ায় অভিযান সমাপ্ত করে অভিযানিক দল। পরবর্তীতে স্থানীয়রা পানিতে নেমে খুঁজাখুঁজি করে শিশু পিতিশ চন্দ্রের মরদেহ উদ্ধার করেছে।

এ তথ্য নিশ্চিত করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য সুরজিৎ চন্দ্র বলেন, খিতিশের বাড়ির উত্তর-পশ্চিম স্থানের ঘাঘট নদ থেকে রাত ৮টার দিকে পিতিশের লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বলেন, ওই স্থানে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়।

সাদুল্লাপুরে ঘাঘট নদে মিলল শিশুর মরদেহ  

প্রকাশের সময়: ০৯:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩