সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

লালমনিরহাটে তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ

লালমনিরহাট সদর উপজেলার শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বেলা ১১ টায় শহীদ শাহজাহান কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উক্ত বিদ্যালয়ের আয়োজনে এ ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুজাতা বেগম।
বার্ষিক তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফল ঘোষণার পাশাপাশি প্রতি শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের শিক্ষা সহায়ক পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়ে নিয়মিত খোঁজখবর নেওয়া সচেতন অভিভাবককে পুরস্কার প্রদান করা হয়।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

প্রকাশের সময়: ০৯:৪৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০২৩