গাইবান্ধায় জেঁকে বসেছে শীত। শীতের দাপটে যবুথবু ছিন্নমূল পরিবারের মানুষ। এসব ভাসমান শীতার্তদের পাশে দাঁড়িয়েছে একদল তরুণ-তরুণী। শুক্রবার গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যানারে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন তারা। একই সঙ্গে রান্না করা খাবারের প্যাকেটও দেওয়া হয়।
গাইবান্ধা শহরজুড়ে অসহায় বয়স্ক-প্রতিবন্ধীদের মাঝে এ কর্মসূচি বাস্তবায়ন করে সংগঠনের কর্মীরা। প্রত্যেক শীতার্তকে একটি করে কম্বল ও খাবার প্যাকেট দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা ইয়ুথ অর্গানাইজেশনের পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ, উপ-পরিচালক আশফিকা জাহান, সাধারণ সম্পাদক এসএম মামুন মিয়া, সদস্য শিহাব মিয়া, ফয়সাল রহমান, নাইমুর রহমান, রেজোয়ান সরকার, মোহাম্মদ শিমুল, আরিফা আক্তার, আতিকুর রহমান আতিক, অন্তর মিয়া প্রমুখ।
সংগঠনটির পরিচালক মোহাম্মদ জিহাদ আকন্দ বলেন, আমরা সমাজের দুস্থ মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছি। এছাড়া বিভিন্ন সামাজিক কর্মকাÐ বাস্তবায়ন করা হচ্ছে।
করেসপন্ডেন্ট, জাগো২৪.নেট, গাইবান্ধা 



















