মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়

মহান বিজয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতের বিএসএফ, কাস্টমস ও ইমিগ্রেশনকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এদেশের বিজিবি, কাস্টমস ও ইমিগ্রেশন।
শনিবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টায় হিলি সীমান্তের শূন্যরেখায় ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার রাজেস দেওয়ার হাতে ৪ প্যাকেট মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান বিজিবি’র হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম। এসময় ভারতের কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তার হাতে মিষ্টি উপহার দেন হিলি কাস্টমস ও ইমিগ্রেশন কর্মকর্তারা।
হিলি আইসিপি ক্যাম্পের সুবেদার অহিদুল ইসলাম জানান, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মাঝে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজকের এই মিষ্টি বিনিময়। এতে করে সীমান্তে দায়িত্ব পালনরত দু’বাহিনীর মাঝে বিরাজমান সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে জানান তিনি
জনপ্রিয়

পলাশবাড়ীতে নির্মাণধীন মন্দির নিয়ে উস্কানিমূলক প্রচার থেকে বিরত থাকার আহ্বান এসপির

হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়

প্রকাশের সময়: ০২:৫৭:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩