সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রহসনের নির্বাচন প্রতিহতের দাবিতে গাইবান্ধায় মিছিল ও সমাবেশ

প্রহসনের একতরফা নির্বাচন বর্জনসহ প্রতিহত করার আহবান জানিয়ে গাইবান্ধা বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে জেলা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের ১নং রেলগেট এলাকা থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পাবলিক লাইব্রেরীর সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

এতে মনজুর আলম মিঠুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সদস্য জাহিদুল হক, সবুজ মিয়া, সুন্দরগঞ্জ উপজেলা সংগঠক কৃষ্ণ চন্দ্র পাল প্রমুখ।

বক্তারা বলেন, দেশে ফ্যাসিবাদী দুঃশাসন চলছে। সিন্ডিকেট ব্যাবসায়ীরা নিত্যপণ্যের মুল্য লাগামহীনভাবে বৃদ্ধি করছে। ঘুষ-দূর্নীতি-লুটপাটের রাজত্ব প্রতিষ্ঠিত হয়েছে। ঘুষ-দূর্নীতি, সিন্ডিকেটের পাহাড়াদার বর্তমান আওয়ামীলীগ সরকার তাদের ফ্যাসিবাদী দুঃশাসন দীর্ঘায়িত করার জন্য একতরফা প্রহসনের নির্বাচন করছে। নেতৃবৃন্দ প্রহসনের নির্বাচন বর্জনসহ প্রতিহত করার জন্য দেশবাসীর প্রতি আহবান জানান।

অপরদিকে, প্রহসনের নির্বাচনী তফসিল বাতিল, আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ-নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন ও সভা-সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে গাইবান্ধায়  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট গাইবান্ধা জেলা শাখা।

রোববার (১৭ ডিসেম্বর) গাইবান্ধা জেলা সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন সমাবেশে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রমুখ।

বক্তারা একতরফা নির্বাচন বর্জন, আওয়ামী সরকারের পদত্যাগ, নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, ঘোষিত তফসিল বাতিল ও আজ্ঞাবহ নির্বাচন কমিশনের পদত্যাগ ও সভা সমাবেশের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী জানান। সেইসাথে পাহাড়ে ছাত্রনেতাদের হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবী, বিরোধীদলীয় নেতাদের বিরুদ্ধে মামলা হয়রানি বন্ধ, গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি মেনে নেওয়া, নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যের দাম কমানোসহ সর্বজনীন রেশন চালুরও দাবি জানান।

প্রকাশের সময়: ০৩:৪৪:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩